মূল কনটেন্টে যান
নবারুণ শিক্ষা পরিবার
সর্বশেষ

বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুল

মানসম্মত শিক্ষায় এগিয়ে চলা

পরিচিতি

প্রতিষ্ঠিত: ২০১০

বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুল

শেরপুরে নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সালে শেরপুর শহরের প্রাণকেন্দ্রে ‘নবারুণ গার্লস স্কুল’ প্রতিষ্ঠিত হয়। নবারুণ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ মনোয়ারুল হাসান বিপ্লব ও তাঁর সহধর্মিণী ডাঃ নাহিদ রোকসানা লোপা এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাঁদের স্মরণে প্রতিষ্ঠানটির নামকরণ হয় বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল। ২০২২ সাল পর্যন্ত এখানে শুধু ছাত্রী ভর্তি করা হতো। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হচ্ছে এবং প্রতিষ্ঠানের নতুন নাম বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুল।

Play থেকে দশম শ্রেণি পর্যন্ত মর্নিং ও ডে-শিফটের এই প্রতিষ্ঠানে দক্ষ, নিবেদিতপ্রাণ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ পাঠদান করেন। ডিজিটাল ক্লাস ও স্মার্টবোর্ডের মাধ্যমে আধুনিক ও সময়োপযোগী শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়। ২০১৩–২০২৬ সালের এসএসসি ফলাফল প্রসপেক্টাসে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে।

শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম

  • চিত্রাঙ্কন ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম
  • বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • শিক্ষা ও সহশিক্ষা পুরস্কার বিতরণ
  • বিপ্লব-লোপা শিক্ষাবৃত্তি
  • অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা
  • বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
  • নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
  • বার্ষিক মিলাদ মাহফিল, বিতর্ক প্রতিযোগিতা ও বনভোজন
  • বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

যোগাযোগ

কেন আমরা

আমাদের বৈশিষ্ট্য

সহশিক্ষা ক্যাম্পাস

২০২৩ শিক্ষাবর্ষ থেকে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য Play থেকে দশম শ্রেণি।

মর্নিং ও ডে শিফট

শ্রেণিভিত্তিক পৃথক শিফট; সঠিক সময়সূচি অফিস থেকে জানুন।

সহশিক্ষা ও বৃত্তি

সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া, বিতর্ক এবং বিপ্লব-লোপা শিক্ষাবৃত্তি।